মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২২৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মা'ইয ইবন মালিক আসলামী (রা)-এর ঘটনায় এবং তাঁকে পাথর মেরে হত্যা করা সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২৬। আবূ যুবায়ির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির (রা)-কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি কাউকে পাথর মেরে হত্যা করেছেন? তিনি বললেন, হাঁ, তিনি আসলাম গোত্রের জনৈক ব্যক্তিকে এবং জনৈক ইহুদী পুরুষ এবং জনৈক ইহুদী মহিলাকে পাথর মেরে হত্যা করেছেন। আর তিনি ইহুদীদেরকে বলেছেন, আজ আমরা তোমাদের বিরুদ্ধে বিচার করব।
(মুসলিম, আবু দাউদ,
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في قصة ماعز بن مالك الأسلمى ورجمه
عن أبى الزبير (10) قال سألت جابراً هل رجم رسول الله صلى الله عليه وسلم؟ فقال نعم، رجم رجلاً من أسلم ورجلاً من اليهود وامرأة، وقال لليهودى نحكم عليكم اليوم
tahqiqতাহকীক:তাহকীক চলমান