মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২২৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মা'ইয ইবন মালিক আসলামী (রা)-এর ঘটনায় এবং তাঁকে পাথর মেরে হত্যা করা সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২৫। মুসাবির ইবন উবায়দ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ বারযা (রা)-এর নিকট এসে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি কাউকে পাথর মেরে হত্যা করেছেন? তিনি বললেন, হাঁ, তিনি আমাদের গোত্রের মা'ইয ইবন মালিক নামক জনৈক ব্যক্তিকে পাথর মেরে হত্যা করেছেন।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য।)
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في قصة ماعز بن مالك الأسلمى ورجمه
عن مساور بن عبيد (8) قال أتيت أبا برزة فقلت هل رجم رسول الله صلى الله عليه وسلم؟ فقال نعم رجلاً منا (9) يقال له ماعز بن مالك