মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২২২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করা এবং অবিবাহিত যিনাকারীকে একশত চাবুক মারা এবং এক বছর নির্বাসন দেয়া সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২২। সালামা ইবনুল মুহাব্বাক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা আমার থেকে গ্রহণ কর, তোমরা আমরা থেকে গ্রহণ কর, আল্লাহ তোমাদের যিনাকারী মহিলাদের ঘরে আটকিয়ে রাখার যে নির্দেশ দিয়েছিলেন তা থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন। অবিবাহিত যুবক অবিবাহিত যুবতীর সাথে যিনা করলে তাদেরকে একশত চাবুক মারতে হবে এবং এক বছর নির্বাসন দিতে হবে। আর বিবাহিত পুরুষ বিবাহিত মহিলার সাথে যিনা করলে তাদেরকে একশত চাবুক মারতে হবে এবং পাথর মেরে হত্যা করতে হবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদে ফজল ইবন দালহাম আছেন। আবূ দাউদ বলেছেন, তিনি শক্তিশালী বর্ণনাকারী নন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এর পূর্ববর্তী হাদীস একে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في رجم الزانى المحصن وجلد البكر وتغريبه عاماً
عن سلمة بن المحبق (3) قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عنى خذوا عنى قد جعل الله لهن سبيلاً، البكر بالبكر جلد مائة ونفى سنة والثيب بالثيب جلد مائة والرجم
tahqiqতাহকীক:তাহকীক চলমান