মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২২১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করা এবং অবিবাহিত যিনাকারীকে একশত চাবুক মারা এবং এক বছর নির্বাসন দেয়া সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২১। উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ওহী অবতীর্ণ হত তখন ক্লেশপ্রাপ্ত হতেন এবং তার শরীরের রং ধূসর হয়ে যেত। একদিন তাঁর নিকট ওহী অবতীর্ণ হল। তাঁর কষ্ট হতে লাগল এবং তাঁর শরীরের রং পরিবর্তন ধূসর হয়ে গেল। যখন তাঁর থেকে তা দূরীভূত হল তখন তিনি বললেন, তোমরা আমার থেকে গ্রহণ কর, আল্লাহ তা'আলা তোমাদের যিনাকারী মহিলাদেরকে ঘরে আটকিয়ে রাখার যে নির্দেশ দিয়ে ছিলেন তা থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলার সাথে এবং অবিবাহিত যুবক অবিবাহিত যুবতীর সাথে যিনা করে তাহলে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলাকে একশত চাবুক এবং পাথর মেরে হত্যা করতে হবে। আর অবিবাহিত যুবক ও অবিবাহিত যুবতীকে একশত চাবুক মারতে হবে এবং এক বছর নির্বাসন দিতে হবে।
(মুসলিম, শাফিয়ী, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في رجم الزانى المحصن وجلد البكر وتغريبه عاماً
عن عبادة بن الصامت (5) أنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا نزل الوحى عليه كرب (6) لذلك وترَّبد (7) فأوحى إليه ذات يوم فلقى كذلك فلما سرّى (8) عنه قال رسول الله صلى الله عليه وسلم خذوا عنى (9) قد جعل الله لهن سبيلاًَ (10) الثيب بالثيب والبكر بالبكر (11) الثيب جلد مائة ثم رجم بالحجارة (1) والبكر بالبكر جلد مائة ثم نفي سنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান