মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২২০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করা এবং অবিবাহিত যিনাকারীকে একশত চাবুক মারা এবং এক বছর নির্বাসন দেয়া সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২০। আবু হুরায়রা (রা), যায়েদ ইবন খালিদ জুহানী (রা), এবং শিবল (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ছিলাম। জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ করে বলছি, আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করুন। তার প্রতিপক্ষ (যে তার চেয়ে অধিক বুঝমান ছিল) দাঁড়িয়ে বলল, সে সত্য বলেছে। আপনি আমাদের মাঝে আল্লাহ তা'আলার কিতাব দিয়ে ফয়সালা করুন। আর আমাকে কথা বলার অনুমতি দিন। তিনি বললেন, তুমি বল, সে বলল, আমার ছেলে এ ব্যক্তির শ্রমিক ছিল। সে তার স্ত্রীর সাথে যিনা করেছে। আমি তার রক্তপণ একশত বকরী এবং একটি খাদেম দিয়েছি। অতঃপর আমি আলেমগণের নিকট সে সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তারা আমাকে অবহিত করেছেন যে, আমার ছেলেকে একশত চাবুক মারতে হবে এবং এক বছর নির্বাসন দিতে হবে, আর এ ব্যক্তির স্ত্রীকে পাথর মেরে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে সত্তার হাতে আমার জীবন তাঁর শপথ! আমি তোমাদের মাঝে আল্লাহ তা'আলার কিতাব দিয়ে ফয়সালা করছি, তুমি একশত বকরী এবং খাদেম ফেরত পাবে। আর তোমার ছেলেকে একশত চাবুক মারতে হবে এবং এক বছর নির্বাসন দিতে হবে। আর তিনি আসলাম বংশের উনাইস নামক একজন সাহাবী (রা)-কে বললেন, হে উনাইস! তুমি আগামীকল্য এ ব্যক্তির স্ত্রীর নিকট যাবে। যদি সে যিনা করার কথা স্বীকার করে তাকে পাথর মেরে হত্যা করবে। তিনি পরের দিন লোকটির স্ত্রীর নিকট গেলেন। সে যিনা করার কথা স্বীকার করলে তিনি তাকে পাথর মেরে হত্যা করলেন।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في رجم الزانى المحصن وجلد البكر وتغريبه عاماً
حدّثنا سفيان عن الزهرى قال أخبرنى عبيد الله بن عبد الله (2) أنه سمع أبا هريرة وزيد بن خالد الجهنى وشبلا (3) قال سفيان قال بعض الناس ابن معبد (4) والذى حفظت شبلاً قالوا كنا عند رسول الله صلى الله عليه وسلم فقام رجل فقال أنشدك الله (5) إلا قضيت بيننا بكتاب الله (6) فقام خصمه وكان أفقه منه (7) فقال صدق، اقض بيننا بكتاب الله عز وجل وائذن لى فأتكلم: قال قل، قال إن ابنى كان عسيفاً (1) على هذا وإنه زنى بامرأته فافتديت منه بمائة شاة وخادم، ثم سألت رجالاً من أهل العلم (2) فأخبرونى أن على ابنى جلد مائة وتغريب عام، وعلى امرأة هذا الرجم، فقال رسول الله صلى الله عليه وسلم والذى نفسى بيده لأقضين بينكما بكتاب الله عز وجل، المائة شاة والخادم ردّ عليك (3)، وعلى ابنك جلد مائة وتغريب عام (4) واغد يا أنيس رجل من أسلم على امرأة هذا فإن اعترفت فارجمها فغدا عليها فاعترفت فرجمها
tahqiqতাহকীক:তাহকীক চলমান