মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২১৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করা আর অবিবাহিত যিনাকারীকে চাবুক মারা এবং তাকে নির্বাসন করা প্রসঙ্গ

পরিচ্ছেদ: আল্লাহ তা'আলার কিতাব থেকে বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করার দলীল।
২১৯। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রজম রাসূলুল্লাহ (ﷺ)-এর অন্যতম সুন্নাত। আর রজমের আয়াত অবতীর্ণ হয়েছে। যারা তা এবং কুরআনের অন্য আয়াত সমূহ পাঠ করতেন তাদের একদল ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, বুখারী, নাসাঈ, দারাকুতনী হাদীসটির মূল বক্তব্য বর্ণনা করেছেন। আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট আলী (রা)-এর কথা রজম (পাথর মেরে হত্যা করা) রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত অবগত হইনি।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب رجم الزانى المحصن وجلد البكر وتغريبه

باب دليل رجم الزانى المحصن من كتاب الله عز وجل
عن على رضى الله عنه (10) قال إن الرجم سنة من سنن رسول الله صلى الله عليه وسلم وقد كانت نزلت آية الرجم فهلك من كان يقرؤها وآياً من القرآن باليمامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১৯ | মুসলিম বাংলা