মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২১৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করা আর অবিবাহিত যিনাকারীকে চাবুক মারা এবং তাকে নির্বাসন করা প্রসঙ্গ

পরিচ্ছেদ: আল্লাহ তা'আলার কিতাব থেকে বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করার দলীল।
২১৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রা) বলেছেন, আল্লাহ মুহাম্মদ-কে প্রেরণ করেছেন এবং তাঁর উপর কিতাব অবতীর্ণ করেছেন। তাতে যিনাকারী কে পাথর মেরে হত্যা করার আয়াত অবতীর্ণ করা হয়েছে। আমরা তা পড়েছি বুঝেছি এবং স্মরণ রেখেছি, আমি আশঙ্কা করছি যে, মানুষ দীর্ঘ দিন পর বলবে, আমরা যিনাকারীকে পাথর মেরে হত্যা করার আয়াত পাই না। আর আল্লাহ তা'আলার অবতীর্ণ নির্ধারিত বিধান ছেড়ে দেয়া হবে। যিনা কারীকে পাথর মেরে হত্যা করা আল্লাহ তা'আলার কিতাবের বিধান; যদি যিনাকারী বিবাহিত পুরুষ বা নারী হয় আর যদি যিনা প্রমাণিত হয় বা যিনাকারীনী গর্ভবতী হয়, বা যিনাকারী পুরুষ বা মহিলা তার স্বীকারোক্তি করে।
*টীকা, রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহ তা'আলার ইরশাদ أَوْ يَجْعَلُ اللهُ لَهُنَّ سَبِيلًا কিংবা করে দেন আল্লাহ তাদের জন্য কোন পথ। (সূরা নিসা : ১৫) এর ব্যাখ্যা করেছেন, বিবাহিত যিনাকারী পুরুষ এবং মহিলাকে পাথর মেরে হত্যা করা। আর অবিবাহিত যিনাকারী পুরুষ এবং মহিলাকে একশত চাবুক মারা।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রা) আমাদেরকে নসিহত করলেন। তিনি আল্লাহ তা'আলার প্রশংসা করলেন এবং যিনাকারীকে পাথর মেরে হত্যা করার কথা আলোচনা করে বললেন, তোমরা ধোঁকা খেয়ে যিনাকারীকে পাথর মেরে হত্যা করা থেকে বিরত থাকবে না। কেননা তা আল্লাহ তা'আলার অন্যতম হদ্দ (শরীয়ত নির্ধারিত শাস্তি)। তোমরা জেনে রেখো রাসূলুল্লাহ (ﷺ) যিনাকারীকে পাথর মেরে হত্যা করেছেন। তাঁর পরে আমরা যিনাকারীকে পাথর মেরে হত্যা করেছি। যদি মানুষ না বলত উমর (রা) আল্লাহ তা'আলার কিতাবে এমন কথা সংযোজন করেছে যা তাতে নেই তাহলে আমি কুরআনের এক প্রান্তে লিখতাম, উমর ইবন খাত্তাব (রা) আব্দুর রহমান ইবন আউফ (রা) অমুক এবং অমুক সাক্ষ্য দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রজম করেছেন। আর আমরা তাঁর পরে রজম করেছি। তোমাদের পরে একদল লোক হবে যারা রজম, দাজ্জাল, শাফায়াত, কবরের আযাবকে অস্বীকার করবে এবং দোযখের আগুনে দগ্ধ হওয়ার পর একদল লোককে তা থেকে বের করাকে অস্বীকার করবে।
(বুখারী, মুসলিম, মালিক, শাফিয়ী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ দাজ্জাল এবং তার পরবর্তী হাদীসের অংশের উল্লেখ ছাড়া)।
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب رجم الزانى المحصن وجلد البكر وتغريبه

باب دليل رجم الزانى المحصن من كتاب الله عز وجل
عن ابن عباس (8) قال قال عمر رضى الله عنه إن الله تعالى بعث محمداً صلى الله عليه وسلم وأنزل عليه الكتاب فكان فيما أنزل عليه آية الرجم (9) فقرأنا بها وعقلناها ووعيناها فأخشى أن يطول بالناس عهد فيقولوا إنا لا نجد آية الرجم فتترك فريضة أنزلها الله تعالى (1) وأن الرجم في كتاب الله تعالى حق (2) على من زنا إذا أحصن (3) من الرجال والنساء إذا قامت البينة أو كان الحبل أو الاعتراف (4) (وعنه من طريق ثان) (5) قال خطب عمر بن الخطاب رضى الله عنه (وفى لفظ خطبنا) فحمد الله تعالى وأثنى عليه فذكر الرجم فقال لا نخدعن عنه (6) فإنه حد من حدود الله تعالى، ألا إن رسول الله صلى الله عليه وسلم قد رجم ورجمنا بعده (7) ولولا أن يقول قائلون زاد عمر في كتاب الله عز وجل ما ليس منه لكتبته في ناحية من المصحف (8) شهد عمر بن الخطاب وعبد الرحمن بن عوف وفلان وفلان أن رسول الله صلى الله عليه وسلم قد رجم ورجمنا من بعده، ألا وإنه سيكون من بعدكم قوم يكذبون بالرجم وبالدجال وبالشفاعة وبعذاب القبر، وبقوم يخرجون من النار بعد ما امتحشوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান