মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২১৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মহিলাদের নিকট হিজড়াদের প্রবেশ নিষিদ্ধ
২১৭। ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মেয়েদের আচরণকারী পুরুষ এবং পুরুষদের আচরণকারী মহিলাদেরকে অভিশাপ দিয়েছেন।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ, বাযযার, তাবারানী আল মু'জামুল কাবীরে হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে সুয়াইব ইবন ফাখিতাহ আছেন। তিনি বর্জিত বর্ণনাকারী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এ অধ্যায়ের হাদীস সমূহ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب نهى المخنثين عن الدخول على النساء
عن ابن عمر (7) أن رسول الله صلى الله عليه وسلم لعن المخنثين من الرجال والمترجلات من النساء
tahqiqতাহকীক:তাহকীক চলমান