মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২২৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: বিবাহিত যিনাকারীকে পাথর মেরে হত্যা করা এবং অবিবাহিত যিনাকারীকে একশত চাবুক মারা এবং এক বছর নির্বাসন দেয়া সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২৩। শা'বী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রা) এর নিকট জনৈক বিবাহিত যিনাকারীকে উপস্থিত করা হল। তিনি তাকে বৃহস্পতিবার দিন একশত চাবুক মারলেন এবং শুক্রবার দিন পাথর মেরে হত্যা করলেন। তাঁকে বলা হল, আপনি তাকে দু'টি শাস্তি দিয়েছেন। তিনি বললেন, আমি তাকে একশত চাবুক মেরেছি আল্লাহর কিতাব অনুযায়ী এবং আমি তাকে পাথর মেরে হত্যা করেছি রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নাত অনুযায়ী।
(বুখারী, নাসাঈ। আব্দুর রাজ্জাক এবং অন্যরা হাদীসটিকে শারাহীলা হামদানীয়ার ঘটনায় বর্ণনা করেছেন।)
(বুখারী, নাসাঈ। আব্দুর রাজ্জাক এবং অন্যরা হাদীসটিকে শারাহীলা হামদানীয়ার ঘটনায় বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في رجم الزانى المحصن وجلد البكر وتغريبه عاماً
عن الشعبى (4) قال أي علىٌ بزان محصن فجلده يوم الخميس مائة جلده ثم رجمه يوم الجمعة (5) فقيل له جمعت عليه حدين فقال جلدت بكتاب الله ورجمته بسنة رسول الله صلى الله عليه وسلم