মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২১৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মহিলাদের নিকট হিজড়াদের প্রবেশ নিষিদ্ধ
২১৪। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক হিজড়া ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) -এর স্ত্রীদের নিকট উপস্থিত হত। তাঁরা ধারণা করতেন যে, এ হিজড়ার মহিলাদের প্রতি কোন আগ্রহ নেই। একদিন নবী (ﷺ) উপস্থিত হলেন। আর তাঁর কোন এক স্ত্রীর নিকট হিজড়াটি ছিল। সে একজন মহিলার বিবরণ দিয়ে বলল, যখন সে আগমন করে তখন তার পেটে চারটি ভাজ পড়ে, আর যখন প্রস্থান করে তাতে আটটি ভাজ পড়ে। নবী (ﷺ) বললেন, একে তো দেখছি মহিলাদের অবস্থা জানে! তোমাদের উচিৎ তাকে প্রবেশ করতে না দেয়া। অতঃপর তাঁরা তাকে প্রবেশ করতে বাঁধা দিলেন।
(মুসলিম, আবূ দাউদ এবং অন্যরা)
(মুসলিম, আবূ দাউদ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب نهى المخنثين عن الدخول على النساء
عن عائشة رضى الله عنها (5) قالت كان رجل يدخل على أزواج النبى صلى الله عليه وسلم مخنث وكانوا يعدونه من غير أولى الإربة (6) فدخل النبى صلى الله عليه وسلم يوماً عند بعض نسائه وهو ينعت امرأة فقال إنها إذا أقبلت أقبلت بأربع، وإذا أدبرت أدبرت بثمان، فقال النبى صلى الله عليه وسلم (7) ألا أرى هذا يعلم ما هاهنا (8) لا يدخل عليكن هذا فحجبوه