মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২১৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মহিলাদের নিকট হিজড়াদের প্রবেশ নিষিদ্ধ
২১৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নারীর অনুকরণকারী পুরুষ এবং পুরুষের অনুকরণকারী নারীদেরকে অভিশাপ দিয়েছেন। তিনি বলেন, তোমরা তোমাদের ঘর থেকে নারীর অনুকরণকারী পুরুষদের বের করে দিবে। আর রাসূলুল্লাহ (ﷺ) অমুক এবং অমুককে ঘর থেকে বের করে দেন।
(বুখারী, আবু দাউদ, তিরমিযী)
(বুখারী, আবু দাউদ, তিরমিযী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب نهى المخنثين عن الدخول على النساء
عن ابن عباس (1) قال لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال (2) والمترجلات من النساء (3) وقال أخرجوهم من بيوتكم (4) فأخرج رسول الله صلى الله عليه وسلم فلاناً وأخرج فلاناً