মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২১৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মহিলাদের নিকট হিজড়াদের প্রবেশ নিষিদ্ধ
২১৩। যাইনাব বিনতে আবূ সালামা (রা) থেকে বর্ণিত, তিনি উম্মে সালামা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট উপস্থিত হলেন। তাঁর সাথে একজন হিজড়া এবং তাঁর ভাই আব্দুল্লাহ ইবন আবূ উমাইয়্যা (রা) ছিল। হিজড়া লোকটি আব্দুল্লাহ (রা)-কে বলল, হে আব্দুল্লাহ ইবন আবূ উমাইয়্যা! যদি আল্লাহ আপনাদেরকে আগামীকল্য তায়েফের যুদ্ধে বিজয়ী করেন তাহলে আপনার উচিৎ গাইলানের মেয়েকে পাওয়ার ইচ্ছা করা। কেননা যখন সে আগমন করে তখন তার পেটে চারটি ভাজ পড়ে, আর যখন প্রস্থান করে তাতে আটটি ভাজ পড়ে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তা শুনে উম্মে সালামা (রা) কে বললেন, তোমার উচিত এ হিজড়াকে তোমার নিকট প্রবেশ করতে না দেয়া।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, আবু ইয়ালা এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب نهى المخنثين عن الدخول على النساء
عن زينب بنت أبى سلمة (1) عن أم سلمة رضى الله عنها قالت دخل عليها رسول الله صلى الله عليه وسلم وعندها مخنث (2) وعندها أخوها عبد الله بن أبى أمية (3) والمخنث يقول لعبد الله يا عبد الله بن أبي أمية إن فتح الله عليكم الطائف غداً (1) فعليك بابنة غيلان (2) فإنها تقبل بأربع (3) وتدبر بثمان قالت فسمعه رسول الله صلى الله عليه وسلم فقال لأم سلمة لا يدخلن (4) هذا عليك
tahqiqতাহকীক:তাহকীক চলমান