মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২১২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পুরুষের সাথে পুরুষের এবং মহিলার সাথে মহিলার কোন প্রতিবন্ধক ছাড়া একত্রে শোয়া হারাম।
২১২। আবু শাহম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজন বেকার লোক ছিলাম। একবার একটি মেয়ে মদীনার কোন এক রাস্তায় আমার কাছ দিয়ে যাচ্ছিল আমি তার কোমর ধরলাম। পরের দিন যখন লোকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁর বাইআত গ্রহণ করছিল, আমি তাঁর নিকট এসে বাইআত গ্রহণ করার জন্য হাত প্রসারিত করলাম। তিনি তাঁর হাত সরিয়ে নিয়ে বললেন, আমি ধারণা করছি গতকল্য যে ব্যক্তি একটি মেয়ের কোমর ধরছিল তুমি সেই ব্যক্তি। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি আমার বাইআত গ্রহণ করুন। আল্লাহর শপথ! আমি আর কখনো এরূপ করব না। তিনি বললেন, হাঁ, তাহলে আমি তোমার বাইআত গ্রহণ করব।
(হাফিয ইবন হাজর আল ইসাবায় হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, নাসাঈ এবং বাগাবী হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদ শক্তিশালী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, দাওলাবীও "আল কুনা গ্রন্থে” ইমাম আহমদের সনদ এবং শব্দে হাদীসটিকে বর্ণনা করেছেন।)
(হাফিয ইবন হাজর আল ইসাবায় হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, নাসাঈ এবং বাগাবী হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদ শক্তিশালী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, দাওলাবীও "আল কুনা গ্রন্থে” ইমাম আহমদের সনদ এবং শব্দে হাদীসটিকে বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن مباشرة الرجل الرجل والمرأة المرأة بغير حائل
عن أبى شهم (8) قال كنت رجلاً بطالاً (9) قال فمرت بى جارية في بعض طرق المدينة إذ هويت إلى كشحها (10) (وفى لفظ أخذت بكشحها) فلما كان الغد قال فأتى الناس إلى رسول الله صلى الله عليه وسلم يبايعونه فأتيته فبسطت يدى لأبايعه فقبض يده وقال (أحبك صاحب الجبيذة) (11) يعنى أما إنك صاحب الحبيذة أمس، قال قلت يا رسول الله بايعني فوالله لا أعود أبداً قال فنعم إذاً