মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২১১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পুরুষের সাথে পুরুষের এবং মহিলার সাথে মহিলার কোন প্রতিবন্ধক ছাড়া একত্রে শোয়া হারাম।
২১১। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন পুরুষ কোন পুরুষের সাথে আর কোন মহিলা কোন মহিলার সাথে শুবে না।
(বাযযার,তাবারানী আল-মু'জামুস সগীরে। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদ এবং বাযযারের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن مباشرة الرجل الرجل والمرأة المرأة بغير حائل
عن ابن عباس (7) قال قال رسول الله صلى الله عليه وسلم لا يباشر الرجل الرجل ولا المرأة المرأة
tahqiqতাহকীক:তাহকীক চলমান