মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২১০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পুরুষের সাথে পুরুষের এবং মহিলার সাথে মহিলার কোন প্রতিবন্ধক ছাড়া একত্রে শোয়া হারাম।
২১০। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মহিলা কোন মহিলার সাথে এমনভাবে শুবে না, যাতে সে তার স্বামীর নিকট ঐ মহিলার এরূপ বিবরণ দিতে পারে যেন সে (স্বামী) তাকে দেখতে পাচ্ছে। (তিনি অন্য এক বর্ণনায় অতিরিক্ত বলেছেন, তাদের মাঝে কাপড় দিয়ে আড়াল করা ছাড়া।)
(বুখারী, আবূ দাউদ, তিরমিযী)
(বুখারী, আবূ দাউদ, তিরমিযী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن مباشرة الرجل الرجل والمرأة المرأة بغير حائل
عن عبد الله (4) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة المرأة حتى تصفها لزوجها (5) كأنما ينظر إليها (زاد في رواية) إلا أن يكون بينهما ثوب