মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২০৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পুরুষের সাথে পুরুষের এবং মহিলার সাথে মহিলার কোন প্রতিবন্ধক ছাড়া একত্রে শোয়া হারাম।
২০৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, এবং কোন মহিলা কোন মহিলার সাথে এক কাপড়ে শুবে না। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সন্তান ও মা ছাড়া কোন পুরুষ কোন পুরুষের সাথে এবং কোন মহিলা কোন মহিলার সাথে কোন প্রতিবন্ধকতা ছাড়া শুবে না।
অন্য এক বর্ণনায় আছে, সন্তান বা পিতা ছাড়া কোন পুরুষ কোন পুরুষের সাথে এবং কোন মহিলা কোন মহিলার সাথে এরূপভাবে শুবে না যাতে একের শরীর অন্যের শরীরকে স্পর্শ করে।
(আবূ দাউদ, বায়হাকী, তাবারানী আল মু'জামুল আউসাতে। হাদীসটির সনদে তাফাবী আছেন। হাফিয ইবন হাজর "তাকরীবে” তাঁকে অজ্ঞাত বর্ণনাকারী বলেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এ অধ্যায়ের অন্যান্য হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن مباشرة الرجل الرجل والمرأة المرأة بغير حائل
عن أبى هريرة ولا تباشر المرأة المرأة في الثوب الواحد قال قال رسول الله صلى الله عليه وسلم لا يباشر الرجل الرجل ولا المرأة المرأة إلا الولد والوالدة (2) (وفى رواية) ألا لا يفضين (3) رجل إلى رجل ولا امرأة إلى امرأة إلا إلى ولد أو والد.
tahqiqতাহকীক:তাহকীক চলমান