মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২০৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর সাথে নির্জন অবস্থান নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ
২০৬। উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন কোন মহিলার সাথে একা না থাকে। কেননা তাহলে শয়তান তাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকে। যদি কাউকে তার মন্দ কাজ দুঃখিত করে, আর ভাল কাজ আনন্দিত করে তবে সে মু'মিন।
(নাসাঈ। হাফিয ইরাকী বলেছেন, হাদীসটি সহীহ।)
(নাসাঈ। হাফিয ইরাকী বলেছেন, হাদীসটি সহীহ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن الخلوة بالمرأة الأجنبية
عن عمر بن الخطاب (4) رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون أحدكم بامرأة فإن الشيطان ثالثهما ومن سرته حسنته وساءته سيئته فهو مؤمن