মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২০৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর সাথে নির্জন অবস্থান নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ
২০৫। আমির ইবন রাবী'আ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মাহরাম ছাড়া কোন ব্যক্তি যেন কোন মহিলার সাথে একা অবস্থান না করে। কেননা তখন শয়তান হয় তাদের তৃতীয়জন কেননা কোন মহিলা বিবাহ করা জায়েয এরূপ পুরুষের সাথে একাকী থাকলে শয়তান তার সাথে থাকে। আর যদি তার সাথে মাহরাম থাকে তাহলে শয়তান তার থেকে দূরে থাকে। যদি কাউকে তার মন্দ কাজ দুঃখিত করে, আর ভাল কাজ আনন্দিত করে, তবে সে মু'মিন।
(হায়ছামী হাদীসটিকে মাজমাউয যাওয়াইদে উল্লেখ করে বলেছেন, আহমদ, আবু ইয়ালা, বাযযার এবং তাবারানী আল মু'জামুল কাবীরে হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে আছিম ইবন উবাইদ আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن الخلوة بالمرأة الأجنبية
عن عامر بن ربيعة قال قال رسول الله صلى الله عليه وسلم ألا لا يخلون رجل بامرأة لا تحل له فإن ثالثهما الشيطان إلا محرم فإن الشيطان مع الواحد وهو من الاثنين أبعد (2) من ساءته سيئته (3) وسرته حسنته فهو مؤمن.
tahqiqতাহকীক:তাহকীক চলমান