মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২০৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর সাথে নির্জন অবস্থান নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ
২০৪। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলছেন, যদি কেউ আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন এরূপ কোন মহিলার সাথে একাকী না হয় যার সাথে কোন মাহরাম নেই। কেননা তখন শয়তান হয় তাদের তৃতীয় জন।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা খিলাফত এবং ইমারা, পর্বের 'বাই'আত ওয়াজিব হওয়া' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হবে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن الخلوة بالمرأة الأجنبية
عن جابر بن عبد الله 02) قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يخلون (3) بامرأة ليس معها ذو محرم منها (4) فإن ثالثهما الشيطان
tahqiqতাহকীক:তাহকীক চলমান