মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২০৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : পুরুষের প্রতি নারীর দৃষ্টিপাত প্রসঙ্গ
২০৩। উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং মায়মুনা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ছিলাম। ইবন উম্মে মাকতুম (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলেন। আর এটা আমরা পর্দার নির্দেশ প্রাপ্ত হওয়ার পরের কথা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তার সাথে পর্দা কর। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! সে কি অন্ধ নয়? সে কি আমাদেরকে দেখতে ও চিনতে পারছেন? তিনি বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না।
(আবূ দাউদ, তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান সহীহ। ইমাম মালিক মুয়াত্তা গ্রন্থে আয়েশা (রা)-এর সূত্রে মহিলাদের অন্ধ পুরুষদের থেকে পর্দা করা সম্পর্কে হাদীস বর্ণনা করেছেন যে, তিনি জনৈক অন্ধ থেকে পর্দা করলেন। তাঁকে বলা হল সে আপনাকে দেখে না, তিনি বললেন, কিন্তু আমি তাকে দেখি।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في نظر المرأة إلى الرجل الأجنبى
عن أم سلمة رضى الله عنها (6) قالت كنت عند رسول الله صلى الله عليه وسلم وميمونة رضى الله عنها فأقبل ابن أم مكتوم (7) حتى دخل عليه وذلك بعد أن أمرنا بالحجاب، فقال رسول الله صلى الله عليه وسلم احتجبا منه، فقلنا أي رسول الله أليس أعمى لا يبصرنا ولا يعرفنا؟ قال أفعمياوان (1) أنتما؟ ألستما تبصرانه
tahqiqতাহকীক:তাহকীক চলমান