মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২০২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কোন মহিলার প্রতি অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ার অপরাধ ক্ষমা হওয়া। আর দ্বিতীয়বার তার থেকে দৃষ্টি ফিরিয়ে রাখার সওয়াব এবং রাসূলুল্লাহ (ﷺ)র-এর বাণী, যদি তোমাদের কেউ কোন মহিলাকে দেখে মুগ্ধ হয় তাহলে সে যেন তার স্ত্রীর সাথে সহবাস করে।
২০২। আবু কাবশা আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণ (রা)-এর মাঝে বসা ছিলেন। তিনি ঘরে প্রবেশ করলেন। অতঃপর তিনি গোসল করে বের হলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! কিছু ঘটেছে? তিনি বললেন, হাঁ। অমুক মহিলা অতিক্রম করেছে। আর আমার হৃদয়ে মহিলার কামনা সৃষ্টি হয়েছে। তাই আমি আমার কোন এক স্ত্রীর নিকট এসে তাঁর সাথে মেলামেশা করলাম। তোমরাও অনুরূপ করবে। কেননা তোমাদের সর্বোত্তম কাজ হল হালালভাবে যৌন কামনা পূরণ করা।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب العفو عن نظرة الفجأة وثواب الغض عن النظر بعدها وقوله صلى الله عليه وسلم إذا رأى أحدكم امرأة فأعجبته فليأت أهلها
عن أبى كبشة الأنمارى (5) قال كان رسول الله صلى الله عليه وسلم جالساً في اصحابه فدخل ثم خرج وقد اغتسل فقلنا يا رسول الله قد كان شئ؟ قال أجل قد مرت بى فلانة فوقع في قلبى شهوة النساء فأتيت بعض أزواجى فأصبتها فكذلك فافعلوا، فإنه من أماثل أفعالكم إتيان الحلال
tahqiqতাহকীক:তাহকীক চলমান