মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২০১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কোন মহিলার প্রতি অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ার অপরাধ ক্ষমা হওয়া। আর দ্বিতীয়বার তার থেকে দৃষ্টি ফিরিয়ে রাখার সওয়াব এবং রাসূলুল্লাহ (ﷺ)র-এর বাণী, যদি তোমাদের কেউ কোন মহিলাকে দেখে মুগ্ধ হয় তাহলে সে যেন তার স্ত্রীর সাথে সহবাস করে।
২০১। জাবির ইবন আব্দুল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মুগ্ধ হলেন। তিনি যায়নাব (রা) এর নিকট আসলেন, যখন তিনি কাঁচা জনৈকা মহিলাকে দেখে চামড়া পাকা করার কাজ করছিলেন। তিনি তার সাথে সহবাস করলেন। আর তিনি বললেন, নারী শয়তানের আকৃতিতে সামনে আসে এবং শয়তানের আকৃতিতে চলে যায়। যদি তোমাদের কেউ কোন মহিলাকে দেখে মুগ্ধ হয় তাহলে সে যেন তার স্ত্রীর সাথে সহবাস করে। কেননা তা অন্তরের কামনাকে নিবৃত্ত করে।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب العفو عن نظرة الفجأة وثواب الغض عن النظر بعدها وقوله صلى الله عليه وسلم إذا رأى أحدكم امرأة فأعجبته فليأت أهلها
عن جابر عبد الله الأنصارى (1) أن رسول الله صلى الله عليه وسلم رأى امرأة فأعجبته (2) فأتى زينب وهى تمعس (3) منيئة فقضى منها حاجته، وقال إن المرأة تقبل في صورة شيطان (4) وتدبر في صورة شيطان فإذا رأى أحدكم امرأة فأعجبته فليأت أهله فإن ذاك يردّ ما في نفسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান