মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২০০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কোন মহিলার প্রতি অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ার অপরাধ ক্ষমা হওয়া। আর দ্বিতীয়বার তার থেকে দৃষ্টি ফিরিয়ে রাখার সওয়াব এবং রাসূলুল্লাহ (ﷺ)র-এর বাণী, যদি তোমাদের কেউ কোন মহিলাকে দেখে মুগ্ধ হয় তাহলে সে যেন তার স্ত্রীর সাথে সহবাস করে।
২০০। আবু উসামা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কোন মুসলমান প্রথমবার কোন মহিলার সৌন্দর্যের প্রতি তাকায়, অতঃপর তার দৃষ্টিকে অবনত করে তাহলে আল্লাহ তার জন্য এরূপ এক ইবাদত সৃষ্টি করেন যার স্বাদ সে লাভ করে।
(তাবারানী আল মু'জামুল কাবীরে, বায়হাকী। হাদীসটির সনদে আলী ইবন ইয়াযীদ আলহানী আছেন। হাফিয ইবন হাজর "তাকরীবে" তাকে দুর্বল বর্ণনাকারী বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب العفو عن نظرة الفجأة وثواب الغض عن النظر بعدها وقوله صلى الله عليه وسلم إذا رأى أحدكم امرأة فأعجبته فليأت أهلها
عن أبى أمامة (13) عن النبى صلى الله عليه وسلم قال ما من مسلم ينظر إلى محاسن امرأة أول مرة ثم يغض بصره (14) إلا أحدث الله له عبادة يجد حلاوتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান