মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৯৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কোন মহিলার প্রতি অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ার অপরাধ ক্ষমা হওয়া। আর দ্বিতীয়বার তার থেকে দৃষ্টি ফিরিয়ে রাখার সওয়াব এবং রাসূলুল্লাহ (ﷺ)র-এর বাণী, যদি তোমাদের কেউ কোন মহিলাকে দেখে মুগ্ধ হয় তাহলে সে যেন তার স্ত্রীর সাথে সহবাস করে।
১৯৯। জারীর ইবন আব্দুল্লাহ বাজালী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আকস্মিক ভাবে কোন মহিলার প্রতি দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম? তিনি আমাকে চক্ষু ফিরিয়ে নিতে নির্দেশ দিলেন।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب العفو عن نظرة الفجأة وثواب الغض عن النظر بعدها وقوله صلى الله عليه وسلم إذا رأى أحدكم امرأة فأعجبته فليأت أهلها
عن جرير بن عبد الله البجلى (11) قال سالت رسول الله صلى الله عليه وسلم عن نظرة الفجأة (12) فأمرنى أن أصرف بصرى
tahqiqতাহকীক:তাহকীক চলমান