মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৯৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর দিকে তাকান হারাম, কেননা তা যিনার প্রথম স্তর।
১৯৮। আবু মূসা আশআরী (রা) থেকে বর্ণিত? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (যে মহিলাকে বিবাহ করা জায়েয তার দিকে তাকায় এমন) প্রত্যেক চক্ষু যিনাকারী।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, বাযযার এবং তাবারানী হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تحريم النظر إلى المرأة الأجنبية لأنه من مقدمات الزنا
عن أبى موسى الأشعرى (9) قال قال رسول الله صلى الله عليه وسلم كل عين زانية
tahqiqতাহকীক:তাহকীক চলমান