মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৯৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর দিকে তাকান হারাম, কেননা তা যিনার প্রথম স্তর।
১৯৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক আদম সন্তানের জন্য যিনার থেকে তার অংশ নির্ধারিত রয়েছে। চোখের যিনা তাকান, হাতের যিনা স্পর্শ করা, পায়ের যিনা যিনা করার জন্য হেটে যাওয়া, মুখের যিনা চুম্বন করা, অন্তর আসক্ত হয় ও আকাঙ্খা করে আর তা সত্য বা মিথ্যা প্রমাণিত করে লজ্জাস্থান। এই বলে তিনি (আবূ হুরায়রা (রা)) বৃদ্ধাঙ্গুলির মধ্যবর্তী স্থানে তর্জনী রেখে বৃত্ত বানালেন। অতঃপর তিনি অন্য হাতের তর্জনী তাতে ঢুকিয়ে দেখালেন। আবূ হুরায়রা (রা)-এর গোস্ত ও রক্ত এ ব্যাপারে সাক্ষ্য দেয়।
(বুখারী এবং মুসলিম হাদীসটিকে “বা লজ্জাস্থান তাকে মিথ্যা প্রমাণিত করে” পর্যন্ত বর্ণনা করেছেন।)
(বুখারী এবং মুসলিম হাদীসটিকে “বা লজ্জাস্থান তাকে মিথ্যা প্রমাণিত করে” পর্যন্ত বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تحريم النظر إلى المرأة الأجنبية لأنه من مقدمات الزنا
عن سهيل عن أبيه (4) عن أبى هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال كل ابن آدم له حظه (5) من الزنا، فزنا العينين النظر، وزنا اليدين البطش، وزنا الرجلين المشى، وزنا الفم القبل والقلب يهوى ويتمنى ويصدق ذلك أو يكذبه الفرج وحلق عشرة (6) ثم أدخل أصبعه السبابة فيها يشهد على ذلك (7) لحمه ودمه