মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২০৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: পরনারীর সাথে নির্জন অবস্থান নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ
২০৭। উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কোন মহিলার নিকট উপস্থিত হওয়া থেকে বেঁচে থাকা উচিত। জনৈক আনসারী ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে কোন মহিলার নিকট তার স্বামী পক্ষের কোন পুরুষ আত্মীয়ের (দেবর-ভাসুরের) উপস্থিত হওয়া সম্পর্কে অবহতি করুন। তিনি বললেন, তা মৃত্যুর সমতুল্য।
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن الخلوة بالمرأة الأجنبية
عن عقبة بن عارم (5) أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول (6) على النساء، فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحمو (7) قال الحمو الموت