মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৯০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: জারজ সন্তান সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১৯০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, (ব্যভিচারী, ব্যভিচারিনী ও জারজ সন্তান-এ) তিনের মধ্যে অধিকতর নিকৃষ্ট হল জারজ সন্তান (যদি সে তার জনক-জননীর মত কাজ করে)।
(আবূ দাউদ, হাকিম, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন। হাকিম এবং আবু দাউদ হাদীসটির শেষে অতিরিক্ত বর্ণনা করেন, ”আবু হুরায়রা (রা) বলেছেন, আমার কাছে আল্লাহর রাস্তায় আমার একটি লাঠি দান করা আমার একজন যিনার সন্তান আযাদ করা অপেক্ষা বেশী পসন্দ”।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في ولد الزنا
عن أبى هريرة (3) عن النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم ولد الزنا أشر (4) الثلاثة
tahqiqতাহকীক:তাহকীক চলমান