মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৯১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: জারজ সন্তান সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১৯১। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জারজ সন্তান তিন ব্যক্তির মধ্যে অধিক নিকৃষ্ট যদি সে তার পিতা মাতার ন্যায় যিনা করে।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁর সনদে ইব্রাহীম ইবন ইসহাক আছেন। আমি তাঁর সম্পর্কে অবগত নই। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, তাবারানী "আল মু'জামুল কাবীরে" এবং বায়হাকী সুনানুল কুবরা ইবন আব্বাস (রা) থেকে এর মত হাদীস বর্ণনা করেছেন।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في ولد الزنا
عن عائشة رضى الله عنها (5) قالت قال رسول الله صلى الله عليه وسلم هو أشر الثلاثة إذا عمل بعمل أبويه (6) يعنى ولد الزنا