মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৮৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
ব্যভিচারের হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
১৮৯। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেন, তোমরা অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর নিকট আশ্রয় গ্রহণ করবে না। কেননা শয়তান তোমাদের রক্ত চলাচলের স্থানে চলে। আমরা বললাম, আপনার রক্ত চলাচলের স্থানেও কি শয়তান চলে হে আল্লাহর রাসূল, তিনি বললেন, আমার রক্ত চলাচলের স্থানেও শয়তান চলে। তবে আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করেছেন। ফলে সে আনুগত্য স্বীকার করেছে।
(এ হাদীসটির উৎস 'সফরের সালাত' অধ্যায়ে বিদেশে অবস্থানকারী স্বামীর স্ত্রীর নিকট প্রবেশ করা হারাম শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
(এ হাদীসটির উৎস 'সফরের সালাত' অধ্যায়ে বিদেশে অবস্থানকারী স্বামীর স্ত্রীর নিকট প্রবেশ করা হারাম শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد الزنا
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
عن جابر بن عبد الله (2) قال قال لنا رسول الله صلى الله عليه وسلم لا تلجوا على المغيبات فإن لشيطان يجرى من أحدكم مجرى الدم، قلنا ومنك يا رسول الله؟ قال ومنى ولكن الله أعاننى عليه فأسلم