মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৮৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
ব্যভিচারের হদ্দ সংক্রান্ত

পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
১৮৮। আবু কাতাদা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর বিছানায় বসে তাহলে আল্লাহ কিয়ামতের দিন তাকে শাস্তি দেয়ার জন্য অজগর সাপ নিয়োজিত করবেন।
(হাদীসটির উৎস "সফরের সালাত অধ্যায়ে' বিদেশে অবস্থানকারী স্বামীর স্ত্রীর নিকটে প্রবেশ করা হারাম' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد الزنا

باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
عن أبى قتادة (1) أن رسول الله صلى الله عليه وسلم قال من قعد على فراش مغيبة قيض الله له يوم القيامة ثعباناً
tahqiqতাহকীক:তাহকীক চলমান