মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৮৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
ব্যভিচারের হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
১৮৭। মিকদাদ ইবন আসওয়াদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণ (রা)-কে বললেন, যিনা সম্পর্কে তোমাদের কি অভিমত? তাঁরা বললেন, আল্লাহ এবং তাঁর রাসূল তা হারাম করেছেন। অতএব তা কিয়ামত পর্যন্ত হারাম। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণ (রা)-কে বললেন, কোন লোক যদি দশজন মহিলার সাথেও যিনা করে, সেটা প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা করা অপেক্ষা লঘুতর। তিনি বললেন, চুরি সম্পর্কে তোমাদের কি অভিমত? তাঁরা বললেন, আল্লাহ এবং তাঁর রাসূল তা হারাম করেছেন। অতএব তা হারাম, তিনি বললেন, কোন ব্যক্তি যদি দশ ঘরে চুরি করে তাও প্রতিবেশীর ঘরে চুরি করা অপেক্ষা লঘুতর।
(মুনযিরী "আত তারগীব আত তারহীবে" হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ, তাবারানী আল মু'জামুল কাবীরে এবং আল মু'জামুল আউসাতে। আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(মুনযিরী "আত তারগীব আত তারহীবে" হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ, তাবারানী আল মু'জামুল কাবীরে এবং আল মু'জামুল আউসাতে। আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد الزنا
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
عن المقداد بن الأسود (5) قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه ما تقولون في الزنا؟ قالوا حرمه الله ورسوله فهو حرام إلى يوم القيامة، قال فقال رسول الله صلى الله عليه وسلم لأصحابه لأن يزنى الرجل بعشر نسوة أيسر عليه من أنى يزنى بامرأة جاره، (6) قال فما تقولون في السرقة؟ قالوا حرمها الله ورسوله فهى حرام، قال لأن يسرق الرجل من عشرة أبيات أيسر عليه من أن يسرق من جاره