মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৮৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
ব্যভিচারের হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
১৮৬। নবী (ﷺ)-এর স্ত্রী মাইমুনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) বলতে শুনেছি, আমার উম্মাত কল্যাণে থাকবে যতক্ষণ না তাদের মধ্যে জারজ সন্তানের বৃদ্ধি পাবে। আর যদি তাদের মধ্যে জারজ সন্তান বৃদ্ধি পায়, তবে আল্লাহ তা'আলা তাদেরকে সার্বজনীন শাস্তি দিবেন।
(আবূ ইয়ালা। মুনযিরী “আত তারগীব আত তারহীবে" বলেছেন, আহমদের হাদীসের সনদ হাসান।)
(আবূ ইয়ালা। মুনযিরী “আত তারগীব আত তারহীবে" বলেছেন, আহমদের হাদীসের সনদ হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد الزنا
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
عن ميمونة (2) زوج النبى صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تزال أمتى بخير ما لم يفش (3) فيهم ولد الزنا فإذا فشا فيهم ولد الزنا فيوشك أن يعمَّهم الله عز وجل بعقاب