মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৮৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
ব্যভিচারের হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
১৮৫। আবু উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক আনসারী যুবক নবী (ﷺ) র-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল। আপনি আমাকে যিনা করার অনুমতি দিন। মানুষেরা তার সামনে এসে তাকে তিরস্কার করে বলল, তুমি চুপ কর, তুমি চুপ কর। তিনি বললেন, তুমি আমার কাছে আস। সে তাঁর কাছে এসে বসল। তিনি বললেন, তুমি কি তোমার মায়ের জন্য তা পছন্দ কর? সে বলল, না আল্লাহর শপথ, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। তিনি বললেন, লোকেও তাদের মায়ের জন্য এটা অপছন্দ করে। তিনি বললেন, তুমি কি তোমার মেয়ের জন্য তা পছন্দ কর? সে বলল, না, আল্লাহর শপথ। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। তিনি বললেন, লোকেও তাদের মেয়েদের জন্য তা অপছন্দ করে। তিনি বললেন, তুমি কি তোমার বোনের জন্য তা পছন্দ কর? সে বলল, না, আল্লাহর শপথ। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। তিনি বললেন, লোকেও তাদের বোনদের জন্য তা অপছন্দ করে। তিনি বললেন, তুমি কি তোমার ফুফুর জন্য তা পছন্দ কর? সে বলল, না আল্লাহর শপথ। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। তিনি বললেন, লোকেও তাদের ফুফুদের জন্য তা অপছন্দ করে। তিনি বললেন, তুমি কি তোমার খালার জন্য তা পছন্দ কর? সে বলল, আল্লাহর শপথ। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। তিনি বললেন, লোকেও তাদের খালাদের জন্য তা অপছন্দ করে। তিনি বললেন, তিনি তাঁর হাত তার শরীরে উপর রেখে বললেন, হে আল্লাহ! আপনি তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তরকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানকে হেফাযত করুন, অতঃপর যুবকটি (তাঁর এ দু'আর বরকতে ব্যভিচার জাতীয়) কোন কিছুর প্রতি ভ্রুক্ষেপ করেনি।
(ইবন জারীর "তাফসীরে" হাদীসটিকে বর্ণনা করেছেন। তাতে যুবকটির জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর দোয়ার উল্লেখ নেই। তাতে হাদীসটির শেষে আছে, নবী (ﷺ) যুবকটিকে বলেছেন, "অতএব তুমি অপছন্দ কর যা আল্লাহ অপছন্দ করেন। আর তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ কর যা তুমি নিজের জন্য পছন্দ কর।" আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের হাদীসের সনদ উত্তম।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد الزنا
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
عن أبى أمانة (10) قال إن فتى من الأنصار أتى النبى صلى الله عليه وسلم فقال يا رسول الله أئذن لى بالزنا فأقبل القوم عليه فزجروه وقالوا مه مه (11) فقال أدنه، فدنا منه قريباً قال فجلس، قال أتحبه لأمك (12) قال لا والله جعلنى الله فداك، وقال ولا الناس يحبونه لأمهاتهم (13)، قال أفتحبه لابنتك؟ قال لا والله يا رسول الله جعلنى الله فداك، قال ولا الناس يحبونه لبناتهم، قال أفتحبه لأختك؟ قال لا والله جعلنى الله فداك، قال ولا الناس يحبونه لأخواتهم، قال أفتحبه لعمتك؟ قال لا والله جعلنى الله فداك، قال ولا الناس يحبونه لعماتهم، قال أتحبه لخالتك؟ قال لا والله جعلنى الله فداك، قال ولا الناس يحبونه لخالاتهم، قال فوضع يده عليه وقال اللهم أغفر ذنبه وطهر قلبه وحصن فرجه فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شئ