মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৮৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
ব্যভিচারের হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।

১৮৪। আবূ মূসা আশআরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তার মুখ ও লজ্জাস্থান হেফাযত করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।
(ইমাম আহমদের সনদে একজন বর্ণনা কারীর নাম উল্লেখ করা হয়নি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে এ হাদীসটিকে মুসনাদে আহমদের শব্দে উল্লেখ করে বলেছেন, আবূ ইয়ালা এবং তাবারানী হাদীসটিকে বর্ণনা করেছেন। তাঁদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد الزنا
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة

عن أبى موسى الأشعرى (8) قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ ما بين فقميه (9) وفرجه دخل الجنة