মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৮৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
ব্যভিচারের হদ্দ সংক্রান্ত
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
পরিচ্ছেদ: ব্যভিচার থেকে সতর্ক করা এবং ব্যভিচারীকে ভীতি প্রদর্শন করা, বিশেষত, প্রতিবেশীর স্ত্রী এবং অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর সাথে যিনা করার বিষয়ে যা বর্ণিত আছে।
১৮৩। হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে মানুষ কোন কারণে বেশী জাহান্নামে যাবে তা জিজ্ঞেস করা হলে তিনি বললেন, দু'টি ফাপা বস্তুর কারণে: মুখ ও লজ্জাস্থান। আর কোন্ কারণে মানুষ বেশী জান্নাতে যাবে তা জিজ্ঞেস করা হলে? তিনি বললেন, উত্তম চরিত্র।
(তিরমিযী, ইবন হিব্বান, বায়হাকী। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ গরীব)
(তিরমিযী, ইবন হিব্বান, বায়হাকী। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ গরীব)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد الزنا
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
باب ما جاء في التنفير من الزنا ووعيد فاعله لاسيما بحليلة الجار والمغيبة
وعنه أيضاً (5) قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يلج الناس به النار، قال الأجوفان، الفم والفرج (6)، وسئل عن أكثر ما يلج به الناس الجنة، فقال رسول الله صلى الله عليه وسلم حسن الخلق