মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৭৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: ইসলাম ত্যাগকারীর হদ্দ, দীনের অপব্যাখ্যাকারী প্রসঙ্গ
১৭৯। আবূ বুরদা (রা) থেকে বর্ণিত, তিন বলেন, মু'আয ইবন জাবাল (রা) ইয়ামেনে আবূ মূসা আশআরী (রা)-এর নিকট আসলেন। তিনি তাঁর নিকট এক ব্যক্তিকে বাঁধা দেখে বললেন, এ ব্যক্তিকে কেন বাঁধা হয়েছে? উপস্থিত মানুষেরা বলল, এ ব্যক্তি ইহুদী ছিল। সে ইসলাম গ্রহণ করেছে তারপর আবার ইহুদী হয়ে গেছে। আমরা তাকে দু'মাস পর্যন্ত ইসলামে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি বললেন, আল্লাহর শপথ! আমি বসব না যতক্ষণ না তোমরা তার গর্দান কর্তন করবে। তার গর্দান কর্তন করা হল। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, যদি কেউ দীন ত্যাগ করে তোমরা তাকে হত্যা করবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, শাফিয়ী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد من ارتد عن الإسلام وما جاء في الزنادقة
عن أبى بردة (3) قال قدم على أبى موسى الأشعرى معاذ بن جبل باليمن فإذا رجل عنده (4) قال ما هذا؟ قالوا رجل كان يهودياً فأسلم ثم تهوّد ونحن نريده على الإسلام منذ قال أحسبه (5) شهرين، فقال والله لا أقعد حتى تضربوا عنقه (6) فضربت عنقه، فقال قضى رسول الله صلى الله عليه وسلم أن من رجع عن دينه فاقتلوه أو قال من بدل دينه فاقتلوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান