মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৭৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যদি কেউ হদ্দযোগ্য কোন অপরাধ করে তাহলে তা রাষ্ট্র প্রধানকে অবহিত না করে গোপন করা মুস্তাহাব
১৭৮। উকবা ইবন আমির (রা)-এর লিপিকর দুখায়ন (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উকবা (রা)-কে বললাম, আমাদের প্রতিবেশীরা মদ পান করে। আমি তাদেরকে পাকড়াও করার জন্য পুলিশ ডাকি যেন তারা তাদেরকে ধরে নিয়ে যায়। তিনি বললেন, তুমি এরূপ করবে না। বরং তাদেরকে উপদেশ দিবে এবং ভীত প্রদর্শন করবে। তিনি বলেন, অথচ তারা তা থেকে বিরত হল না। শেষে দুখায়ন (র) তাঁর নিকট এসে বললেন, আমি তাদেরকে নিষেধ করেছি। অথচ তারা তা থেকে বিরত হয়নি। তাই আমি তাদেরকে পাকড়াও করার জন্য পুলিশ ডাকব। উকবা (রা) বললেন, তোমার জন্য আফসোস! তুমি তা করবে না। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি কেউ কোন মু'মিনের দোষ গোপন রাখে তাহলে সে যেন জীবন্ত পুঁতে ফেলা কোন শিশুকে তার কবর থেকে জীবিত করল।
(মুনযিরী "আত-তারগীব আত-তারহীবে" হাদীসটির সমর্থক হাদীস উল্লেখ করে বলেছেন, আবু দাউদ এবং নাসাঈ হাদীসটিকে ঘটনার উল্লেখসহ এবং উল্লেখবিহীন উভয়রূপে বর্ণনা করেছেন। ইবন হিব্বান এবং হাকিম সহীহতে এটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হাদীসটির সনদ সহীহ। যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب استحباب التستر على من ارتكب ما يوجب الحد قبل تبليغه الإمام
عن دخين كاتب عقبة بن عامر (7) قال قلت لعقبة إن لنا جيراناً يشربون الخمر وأنا داع لهم الشُّروط (1) فيأخذوهم، فقال لا تفعل ولكن عظهم وتهددهم قال ففعل فلم ينتهوا، قال فجاءه دخين فقال إنى نهيتهم فلم ينتهوا وأنا داع لهم اشلرط، فقال عقبة ويحك لا تفعل فإنى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ستر عورة مؤمن (2) فكأنما استحيا موءودة من قبرها (وفى لفظ) كان كمن أحيا موءودة من قبرها
tahqiqতাহকীক:তাহকীক চলমান