মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৭৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যদি কেউ হদ্দযোগ্য কোন অপরাধ করে তাহলে তা রাষ্ট্র প্রধানকে অবহিত না করে গোপন করা মুস্তাহাব
১৭৭। আবু মাজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি তার ভাতিজাকে নিয়ে আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর নিকট এসে বলল, এ আমার ভাতিজা। সে মদ পান করেছে। আব্দুল্লাহ (রা) বললেন, আমি ইসলামের প্রথম হদ্দ সম্পর্কে অবগত। জনৈকা মহিলা চুরি করলে তার হাত কাটা হল। সে কারণে রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারায় দারুন পরিবর্তন দেখা দিল। অতঃপর তিনি বললেন,
وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحَبّونَ أَنْ يَغْفِرَ اللَّهَ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
বরং তারা যেন মাফ করে দেয় এবং তাদের ভুলে যায় তাদের দোষ-ত্রুটি। তোমরা কি ভালবাস না যে, আল্লাহ মাফ করেন তোমাদের? আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নূর: ২২)।
তাঁর থেকে আরো বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর সাথে বসা ছিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথম যে ব্যক্তির হাত কাটার নির্দেশ দিয়েছিলেন, আমি তার ঘটনা বর্ণনা করছি, এক চোরকে নিয়ে আসা হল। তিনি তার হাত কাটার নির্দেশ দিলেন। আর তাঁর চেহারা যেন ছাই বর্ণ হল। তিনি বলেন, তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল, মনে হয় যেন আপনি তার হাত কাটা কে অপছন্দ করেছেন? তিনি বললেন, কোন বস্তু আমাকে তা থেকে বিরত রাখবে। তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হবে না। ইমামের কর্তব্য তার নিকট হদ্দযোগ্য অপরাধের নালিশ পৌছলে তা প্রতিষ্ঠিত করা। আল্লাহ তা'আলা ক্ষমাশীল। তিনি ক্ষমাকে পছন্দ করেন:
وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا اَلَا تُحَبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। তিনি উপরোক্ত হাদীস বর্ণনা করেন। আর অতিরিক্ত বর্ণনা করেন যে, মনে হয় যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারায় ছাই ছিটিয়ে দেয়া হয়েছে।
(হাদীসটির প্রথম বর্ণনা সূত্রের উৎস: হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে পূর্ণ এবং আবূ ইয়ালা সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। এর এক বর্ণনাকারী আবু মাজিদ হানাফী দুর্বল। এর দ্বিতীয় এবং তৃতীয় বর্ণনা সূত্রের উৎস, আবু ইয়ালা, হাকিম। এ সনদ দু'টিতেও বর্ণনাকারী আবূ মাজিদ হানাফী আছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب استحباب التستر على من ارتكب ما يوجب الحد قبل تبليغه الإمام
عن أبى ماجد (1) قال أتى رجل ابن مسعود بابن أخ له فقال إن هذا ابن أخى وقد شرب، فقال عبد الله لقد علمت أول حد كان في الإسلام، امرأة سرقت فقطعت يدها فتغير لذلك وجه رسول الله صلى الله عليه وسلم تغيراً شديداً (2) ثم قال (وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم (وعنه أيضاً) (3) قال كنت قاعداً مع عبد الله قال إنى لأذكر أول رجل قطعه (4) أتى بسارق فأمر بقطعه وكأنما أسفَّ (5) وجه رسول الله صلى الله عليه وسلم، قال قالوا يا رسول الله كأنك كرهت قطعه؟ قال وما يمنعنى، لا تكونوا عوناً للشيطان على أخيكم، إنه ينبغى للإمام إذا انتهى إليه حد أن يقيمه؛ إن الله عز وجل عفوّ يحب العفو (وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم) (وعنه من طريق ثان) (6) فذكر معناه وقال كأنما أسف وجه رسول الله صلى الله عليه وسلم يقول ذر عليه رماد
tahqiqতাহকীক:তাহকীক চলমান