মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৭৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যার উপর হদ্দ ওয়াজিব নয় এবং সন্দেহের কারণে হদ্দ বাতিল হওয়া প্রসঙ্গ
১৭৬। আব্দুল জাব্বার তাঁর পিতা ওয়ায়েল ইবন হাজর (রা) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে জনৈকা মহিলাকে যিনাতে বাধ্য করা হল। তিনি তাকে যিনার শাস্তি দিলেন না। আর যে তার সাথে যিনা করেছে তাকে তিনি যিনার শাস্তি দিলেন। এ হাদীসের বর্ণনাকারী রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক মহিলার জন্য মহর নির্ধারণ করার কথা উল্লেখ করেননি।
(ইবন মাজাহ, তিরমিযী। আব্দুল জাব্বার ইবন ওয়ায়িল তাঁর পিতা থেকে হাদীস শুনেননি। তাই হাদীসটি দূর্বল। ১৭৪ নম্বরের হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে।)
(ইবন মাজাহ, তিরমিযী। আব্দুল জাব্বার ইবন ওয়ায়িল তাঁর পিতা থেকে হাদীস শুনেননি। তাই হাদীসটি দূর্বল। ১৭৪ নম্বরের হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يجب عليه الحد وما جاء فى درء الحدود بالشبهات
عن عبد الجبار عن أبيه (12) قال استكرهت (13) امرأة على عهد رسول الله صلى الله عليه وسلم فدرأ عنها الحد (14) وأقامه على الذي أصابها ولم يذكر (15) أنه جعل لها مهراً