মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৭৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যার উপর হদ্দ ওয়াজিব নয় এবং সন্দেহের কারণে হদ্দ বাতিল হওয়া প্রসঙ্গ
১৭৫। আলকামা তাঁর পিতা ওয়ায়েল ইবন হাজর (রা) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, জনৈকা মহিলা নামায পড়তে বের হল। জনৈক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করল। সে তার কাপড় দিয়ে তাকে ঢেকে ফেলল। তার সাথে যিনা করল। এবং চলে গেল। তার নিকট জনৈক ব্যক্তি আসল। মহিলাটি তাকে বলল, জনৈক ব্যক্তি তার সাথে এরূপ করেছে। লোকটি যিনাকারীর সন্ধানে গেল। পরে লোকেরা সেই সন্ধানকারীকেই যিনাকারী মনে করে ধরে নিয়ে আসল। তারা তাকে নবী (ﷺ)-এর নিকট নিয়ে গিয়ে বলল, এ ব্যক্তি অমুক মহিলার সাথে যিনা করেছে। নবী (ﷺ) যখন তাকে রজম করতে নির্দেশ দিলেন তখন প্রকৃত যিনাকারী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমিই সেই (যিনাকারী ব্যক্তি)। তিনি মহিলাটিকে বললেন, তুমি চলে যাও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আর তিনি পাকড়াওকৃত নিরপরাধ লোকটির প্রশংসা করলেন। তাঁকে বলা হল, হে আল্লাহর রাসূল! আপনি কি তাকে রজম করবেন না? তিনি বললেন, সে এমন তওবা করেছে, যা সকল মদীনাবাসী করলে তাদের ক্ষমা করা হত।
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান গরীব সহীহ। আর আলকামা ইবন ওয়ায়িল ইবন হাজর (র) তাঁর পিতা থেকে হাদীস শুনেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান গরীব সহীহ। আর আলকামা ইবন ওয়ায়িল ইবন হাজর (র) তাঁর পিতা থেকে হাদীস শুনেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يجب عليه الحد وما جاء فى درء الحدود بالشبهات
عن علقمة بن وائل بن حجر (4) عن أبيه قال خرجت امرأة إلى الصلاة فلقيها رجل فتجللها بثيابه (5) فقضى حاجته منها وذهب، وانتهى إليها رجل فقالت له إن الرجل فعل بى كذا وكذا، فذهب الرجل في طلبه فجاءوا بالرجل الذي ذهب في طلب الرجل الذي وقع عليها فذهبوا به إلى النبى صلى الله عليه وسلم فقالت هو هذا (6) فلما أمر النبى برجمه (7) قال الذي وقع عليها يا رسول الله أنا هو (8) فقال للمرأة اذهبى فقد غفر الله لك (9) وقال للرجل قولاً حسناً، فقيل له يا رسول الله ألا ترجمه؟ (10) فقال لقد تاب توبة لو تابها أهل المدينة لقبل منهم