মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৭৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যার উপর হদ্দ ওয়াজিব নয় এবং সন্দেহের কারণে হদ্দ বাতিল হওয়া প্রসঙ্গ
১৭৪। আবূ জাবয়ান জান্নী (র) থেকে বর্ণিত, উমর ইবন খাত্তাব (রা)-এর নিকট জনৈকা মহিলাকে নিয়ে আসা হল, যে যিনা করেছে। তিনি তাকে রজম করতে নির্দেশ দিলেন। লোকেরা তাকে রজম করার জন্য নিয়ে গেল। আলী (রা) তাদের সাথে সাক্ষাৎ করে বললেন, এ মহিলা কি অপরাধ করেছে? তারা বলল, সে যিনা করেছে। উমর (রা) তাকে রজম করতে নির্দেশ দিয়েছেন। আলী (রা) তাকে তাদের নিকট থেকে নিয়ে গেলেন। এবং তাদেরকে ফিরিয়ে দিলেন। আর তারা উমর (রা)-এর নিকট ফিরে আসল। তিনি বললেন, তোমাদেরকে কি জিনিস ফিরিয়ে দিয়েছে? তারা বলল, আমাদেরকে আলী (রা) ফিরিয়ে দিয়েছেন। তিনি বললেন, নিশ্চয়ই তিনি কোন কিছু জেনেছেন তাই এরূপ করেছেন। তিনি আলী (রা)-এর কাছে লোক পাঠালেন। তিনি আসলেন, যেন তিনি রাগান্বিত। ওমর (রা) বললেন, আপনি কেন তাদেরকে ফিরিয়ে দিয়েছেন? তিনি বললেন, আপনি কি নবী (ﷺ)-কে বলতে শুনেননি। তিন ব্যক্তি থেকে শরীয়তের বিধি-বিধান রহিত করা হয়েছে। (১) ঘুমন্ত ব্যক্তি থেকে, যতক্ষণ না সে জাগ্রত হয়। (২) শিশু থেকে যতক্ষণ না সে বয়প্রাপ্ত হয়, এবং (৩) পাগল থেকে, যতক্ষণ না সে ভাল মন্দের বিচার করার জ্ঞান লাভ করে? তিনি বললেন, হাঁ। আলী (রা) বললেন, এ অমুক গোত্রের পাগলী মহিলা। সম্ভবত তার পাগল অবস্থায় তার সাথে যিনা করা হয়েছে। উমর (রা) বললেন, আমি তা জানি না। আলী (রা) বললেন, আমিও জানি না। (ঠিক কোন অবস্থায় সে যিনা করেছে), সুতরাং তিনি তাকে রজম করলেন না।
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাকিম এবং আবূ দাউদ আবু যবইয়ানের বর্ণনাসূত্রে ইবন আব্বাস (রা) থেকে হাদীসটির সমর্থক হাদীস বর্ণনা করেছেন। হাকিম সে হাদীসকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান গরীব। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাকিম এবং আবূ দাউদ আবু যবইয়ানের বর্ণনাসূত্রে ইবন আব্বাস (রা) থেকে হাদীসটির সমর্থক হাদীস বর্ণনা করেছেন। হাকিম সে হাদীসকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يجب عليه الحد وما جاء فى درء الحدود بالشبهات
عن أبى ظبيان الجنبى (7) أن عمر ابن الخطاب أتى بامرأة قد زنت فأمر برجمها فذهبوا بها ليرجموها فلقيهم على رضى الله عنه فقال ما هذه؟ قالوا زنت فأمر عمر برجمها (8) فأنزعها على من أيديهم وردهم، فرجعوا إلى عمر رضى الله عنه فقال ما ردكم؟ فقالوا ردنا على فقال ما فعل هذا على إلا لشئ قد علمه، فأرسل إلى على فجاء وهو شبه المغضب فقال مالك رددت هؤلاء؟ قال أما سمعت النبى صلى الله عليه وسلم يقول، رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ، وعن الصبى حتى يكبر، وعن المبتلى حتى يعقل؟ قال بلى، قال علىّ رضى الله عنه فإن هذه مبتلاه نبى فلان فلعله أتاها (2) وهو بها، فقال عمر رضى الله عنه لا أدرى قال وأنا لا أدرى فلم يرجمها