মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৭৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: হদ্দের বিপরীতে মুক্তিপণ গ্রহণ না করা। আর হদ্দ দ্বারা পাপের প্রায়শ্চিত্ত হওয়া।
১৭৩। (খ) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আলাইহি বলেছেন, যদি কেউ দুনিয়ার কোন পাপ করে এবং তাকে এর শরয়ী শাস্তি দেয়া হয় তাহলে আল্লাহ আখেরাতে তাকে ঐ পাপের শাস্তি দেয়া থেকে অধিকতর ন্যায়পরায়ণ। আর যদি দুনিয়ায় কোন পাপ করে এবং আল্লাহ তা গোপন রাখেন এবং তাকে ক্ষমা করে দেন তাহলে তিনি আখেরাতে তাকে ঐ পাপের শাস্তি দেয়া থেকে অধিকতর দয়ালু।
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদ হাদীসটিকে উবাদা ইবন সামিত (রা) থেকেও বর্ণনা করেছেন। খেলাফত ও ইমারা, অধ্যায়ে 'বাইয়াত' শীর্ষক পরিচ্ছেদে সম্পূর্ণ হাদীসটি বর্ণনা করা হবে।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم قبول الفدية فى الحدو أنه مكفر للذنب
عن على رضى الله عنه (4) قال قال رسول الله صلى الله عليه وسلم من أذنب فى الدنيا ذنباً فعوقب به (5) فالله أعدل من أن يثنى عقوبته على عبده، ومن أذنب ذنباً فى الدنيا فستر الله عليه (6) وعفا عنه فالله أكرم من أن يعود فى شئ قد عفا عنه