মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৭২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: হদ্দের বিপরীতে মুক্তিপণ গ্রহণ না করা। আর হদ্দ দ্বারা পাপের প্রায়শ্চিত্ত হওয়া।
১৭২। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) -এর জামানায় জনৈকা মহিলা চুরি করল। সে যাদের মাল চুরি করেছিল তারা তাকে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট নিয়ে এসে বলল, হে আল্লাহর রাসূল! এ মহিলা আমাদের মাল চুরি করেছে। তার গোত্রের লোকেরা বলল, আমরা তার হদ্দের বিপরীতে রক্তপণ স্বরূপ পাঁচশত দীনার দেব। তিনি বললেন, তোমরা তার হাত কাট। তিনি বলেন, তার ডান হাত কাটা হল। মহিলাটি বলল, আমার জন্য তওবার সুযোগ রয়েছে কি হে আল্লাহর রাসূল! তিনি বললেন, হাঁ, তুমি আজ ঐ দিনের মত পাপ থেকে মুক্ত হয়ে গেলে যে দিন তোমার মা তোমাকে প্রসব করেছিল। আল্লাহ তা'আলা সূরা মায়িদাহ অবতীর্ণ করলেন,
فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللهَ يَتُوبُ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحَيْمٌ
"আর যে তওবা করল স্বীয় অপরাধের পর এবং সংশোধন করে নিল, আল্লাহ তো তওবা কবুল করেন তার। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা মায়িদা : ৩৯)
(ইবন জুরাইজ হাদীসটিকে বর্ণনা করেছেন। আর ইমাম আহমদের বর্ণনা পূর্ণতর। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم قبول الفدية فى الحدو أنه مكفر للذنب
عن عبد الله بن عمرو (5) أن امرأة سرقت على عهد رسول صلى الله عليه وسلم (6) فجاء بها الذين سرقتهم فقالوا يا رسول أن هذه المرأة سرقتنا، قال قومها فنحن نفديها بخمسمائة دينار. قال اقطعوا يدها قال فقطعت يدها اليمنى، فقالت المرأة هل لى من توبة يا رسول الله؟ قال نعم أنت اليوم من خطيئتك كيوم ولدتك أمك (7) فأنزل الله عز وجل فى سورة المائدة {فمن تاب بعد ظله وأصلح (8) فأن الله يتوب عليه الخ الآية}
tahqiqতাহকীক:তাহকীক চলমান