মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৭১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: হদ্দের বিপরীতে মুক্তিপণ গ্রহণ না করা। আর হদ্দ দ্বারা পাপের প্রায়শ্চিত্ত হওয়া।
১৭১। মুহাম্মদ ইবন তালহা ইবন ইয়াযীদ ইবন রুকানা থেকে বর্ণিত, তাঁর খালা মাসউদ ইবন "আজমা”-এর বোন তার কাছে বর্ণনা করেন যে, তাঁর পিতা রাসূলুল্লাহ (ﷺ)-কে কুরায়শের মাখযুম বংশের যে মহিলা চাদর চুরি করেছিল তাকে হদ্দের পরিবর্তে রক্তপণ স্বরূপ চল্লিশ আউন্স স্বর্ণ বা রৌপ্য মুদ্রা দিতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার জন্য হদ্দ গ্রহণ করে পবিত্র হয়ে যাওয়াই শ্রেয় তিনি তার হাত কাটার নির্দেশ দিলেন। সুতরাং তার হাত কাটা হল। মহিলা ছিল আব্দুল আসাদ পরিবারের লোক।
(ইবন মাজাহ। হাকিম হাদীসটিকে সবিস্তারে বর্ণনা করেছেন। আর বলেছেন, হাদীসটির সনদ সহীহ। বুখারী এবং মুসলিম হাদীসটিকে এ প্রাসঙ্গিকতায় বর্ণনা করেননি। যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(ইবন মাজাহ। হাকিম হাদীসটিকে সবিস্তারে বর্ণনা করেছেন। আর বলেছেন, হাদীসটির সনদ সহীহ। বুখারী এবং মুসলিম হাদীসটিকে এ প্রাসঙ্গিকতায় বর্ণনা করেননি। যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم قبول الفدية فى الحدو أنه مكفر للذنب
عن محمد بن طلحة (1) بن يزيد بن ركانة أن خالته أخت مسعود بن العجماء حدثته أن أباها قال لرسول الله صلى الله عليه وسلم فى المخزومية التى سرقت قطيفة (2) يفديها يعنى بأربعين أوقية فقال رسول الله صلى الله عليه وسلم لأن تطهر (3) خير لها، فأمر بها فقطعت يدها وهى من بنى عبد الأسد