মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৭০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হুদুদ (শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহ)

পরিচ্ছেদ: শরীয়ত-নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ দান এবং যদি তা শাসকের নিকট পেশ করা হয় তাতে সুপারিশ না করা প্রসঙ্গ।
১৭০। আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা চালচলনে ভাল লোকদের ছোট-খাট অপরাধ উপেক্ষা করবে, তবে হুদুদের কথা ভিন্ন।
(শাফিয়ী, আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, ইবন আদী। হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب الحدود

باب الحث على إقامة الحد والنهى عن الشفاعة فيه إذا بلغ الإمام
عن عائشة رضى الله عنها (10) أن رسول الله صلى الله عليه وسلم قال أقيلوا (11) ذوى الهيئات عثراتهم إلا الحدود (12)
tahqiqতাহকীক:তাহকীক চলমান