মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৬৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হুদুদ (শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহ)

পরিচ্ছেদ: শরীয়ত-নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ দান এবং যদি তা শাসকের নিকট পেশ করা হয় তাতে সুপারিশ না করা প্রসঙ্গ।
১৬৯। সাফওয়ান ইবন উমাইয়্যা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন ঘুমিয়ে ছিলাম তখন জনৈক চোর এসে আমার মাথার নিচ থেকে আমার কাপড় নিল। আমি তাকে পাকড়াও করে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এসে বললাম, এ ব্যক্তি আমার কাপড় চুরি করেছে। রাসূলুল্লাহ (ﷺ) তার হাত কেটে দিতে নির্দেশ দিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল। আমি তার হাত কাটার ইচ্ছা করিনি। আমি তাকে তা দান করলাম। তিনি বললেন, তুমি তা আমার কাছে আসার পূর্বে কেন করনি?
(হাকিম, মালিক, শাফিয়ী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। হাকিম এবং ইবনুল জারূদ হাদীসটিকে সহীহ বলেছেন।)
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি মসজিদে আমার কালো রংয়ের একটা চৌকা চাদরের উপর ঘুমিয়ে ছিলাম। তা চুরি হল। আমরা চোরটিকে ধরে নবী (ﷺ)-এর নিকট ফয়সালার জন্য পেশ করলাম। তিনি তার হাত কেটে দিতে নির্দেশ দিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! কালো রংয়ের একটা চৌকা কাপড়ের জন্য তার হাত কাটা হবে। যার মূল্য মাত্র ত্রিশ দিরহাম? আমি তাকে তা দান করব বা তার জন্য তা বিক্রয় করব। তিনি বললেন, তুমি তা আমার কাছে আসার পূর্বে কেন করনি?
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب الحدود

باب الحث على إقامة الحد والنهى عن الشفاعة فيه إذا بلغ الإمام
عن صفوان بن أمية (6) قال بينما أنا راقد غذ جاء السارق فأخذ ثوبى من تحت رأسى فأدركته فأتيت به النبى صلى الله عليه وسلم فقلت إن هذا سرق ثوبى فأمر به صلى الله عليه وسلم أن يقطع، قال قلت يا رسول الله ليس هذا أردت، هو عليه صدقة (7) قال فهلا قبل أن تأتينى به (وعنه من طريق ثان) (8) قال كنت نائماً فى المسجد على خميصة لى فسرقت فأخذنا السارق فرفعناه إلى النبى صلى الله عليه وسلم فأمر بقطعه، فقلت يا رسول الله أفى خميصة (9) ثمنها ثلاثون درهماُ، أنا أهبها له أو أبيعها له قال فهلا قبل أن تأتينى به
tahqiqতাহকীক:তাহকীক চলমান