মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৬৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হুদুদ (শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহ)
পরিচ্ছেদ: শরীয়ত-নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ দান এবং যদি তা শাসকের নিকট পেশ করা হয় তাতে সুপারিশ না করা প্রসঙ্গ।
পরিচ্ছেদ: শরীয়ত-নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ দান এবং যদি তা শাসকের নিকট পেশ করা হয় তাতে সুপারিশ না করা প্রসঙ্গ।
১৬৮। আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) -এর নিকট জনৈক চোরকে উপস্থিত করা হল। তিনি তার হাত কেটে দিতে নির্দেশ দেন। আর তার হাত কাটা হল। উপস্থিত সাহাবীগণ (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমরা ধারণা করতে পারিনি যে, এরূপ সামান্য চুরির অপরাধে তার হাত কাটা হবে। তিনি বললেন, যদি ফাতিমা (রা)-ও চুরি করত, আমি তারও হাত কাটতাম। এ হাদীস বর্ণনা করার পর এ হাদীসের এক বর্ণনাকারী সুফিয়ান বলেন, আমি জানি না যে, ঐ চুরিকৃত বস্তুটি কিরূপ ছিল।
(নাসাঈ হাদীসটিকে ইমাম আহমদের সনদে বর্ণনা করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(নাসাঈ হাদীসটিকে ইমাম আহমদের সনদে বর্ণনা করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب الحدود
باب الحث على إقامة الحد والنهى عن الشفاعة فيه إذا بلغ الإمام
باب الحث على إقامة الحد والنهى عن الشفاعة فيه إذا بلغ الإمام
عن عائشة رضى الله عنها (3) أن النبى صلى الله عليه وسلم أتى بسارق فأمر به فقطع، قالوا يا رسول الله ما كنا ونرى (4) أن يبلغ منه هذا، قال لو كانت فاطمة لقطعتها ثم قال سفيان (5) لا أدرى كيف هو