মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৭৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: হদ্দের বিপরীতে মুক্তিপণ গ্রহণ না করা। আর হদ্দ দ্বারা পাপের প্রায়শ্চিত্ত হওয়া।
১৭৩। (ক) ইবন খুযায়মা ইবন সাবিত তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) যদি কারও উপর হদ্দ (শরীয়ত নির্ধারিত শাস্তি) ওয়াজিব হয়, এরূপ পাপ করে। আর তার উপর হদ্দ জারি হয়। তাহলে তা তার জন্য কাফফারা হয়ে যায়।
(তাবারানী আল মু'জামুল কাবীরে। হাফিয ইবন হাজর হাদীসটির সনদকে হাসান বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب عدم قبول الفدية فى الحدو أنه مكفر للذنب
عن ابن خزيمة بن ثابت (1) عن أبيه عن النبى صلى الله عليه وسلم قال من أصاب ذنباً (2) أقيم عليه حد ذلك الذنب فهو كفارته
tahqiqতাহকীক:তাহকীক চলমান