মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৬১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: একের অপরাধে অন্যকে শাস্তি দেয়া হবে না যদিও অপরাধী তার ঘনিষ্ঠতম ব্যক্তি হয়।
১৬১। খাশখাশ আনবারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পুত্রকে সাথে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম। তিনি বলেন, তিনি বললেন, এ তোমার পুত্র? আমি বললাম, হাঁ। তিনি বললেন, সে অপরাধ করলে তুমি দায়ী হবে না এবং তুমি অপরাধ করলে সে দায়ী হবে না।
(ইবন মাজাহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন। হাদীসটি নির্ভরযোগ্য বর্ণনাকারীগণ থেকে বহু বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে। তাবারানী এর সমার্থক মুরসাল হাদীস বর্ণনা করেছেন। তাঁর হাদীসের বর্ণনা কারীগণ নির্ভরযোগ্য।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب لا يؤخذ المرء بجناية غيره ولو من اقرب الناس إليه
عن الخشخاش العنبرى (9) قال أتيت النبى صلى الله عليه وسلم ومعى ابن، قال فقال ابنك هذا؟ قال قلت نعم، قال لا يجنى عليك ولا تجنى عليه